এই Election Rules-এর উদ্দেশ্য হলো PUAAB-এর সকল নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক পদ্ধতিতে সম্পন্ন করা।
Election Rules & Procedures
Schedule C — transparent and democratic election framework for national and chapter bodies.
51 sections · 9 reviews · 9 sections with reviews
Election Rules & Procedures
1SCHEDULE C
১. উদ্দেশ্য
1২. Election Commission
২.১ গঠন
জাতীয় নির্বাচনের জন্য Trustee Board একটি স্বাধীন Election Commission গঠন করবে।
Election Commission-এ ৩ (তিন) থেকে ৭ (সাত) জন সদস্য থাকবে।
২.২ যোগ্যতা
Election Commission-এর সদস্য—
- Trustee হতে পারবেন না।
- Director পদে প্রার্থী হতে পারবেন না।
- Executive Position-এর প্রার্থী হতে পারবেন না।
- Chapter Election-এ প্রার্থী হতে পারবেন না।
২.৩ ক্ষমতা
Election Commission—
- নির্বাচন তফসিল ঘোষণা করবে।
- ভোটার তালিকা প্রস্তুত করবে।
- প্রার্থীতা যাচাই করবে।
- নির্বাচন পরিচালনা করবে।
- ফলাফল ঘোষণা করবে।
- নির্বাচনী অভিযোগ নিষ্পত্তি করবে।
৩. ভোটার তালিকা
৩.১ ভোটার
সংগঠনের সকল বৈধ সদস্য ভোটার হবেন।
৩.২ ভোটার তালিকা প্রকাশ
নির্বাচনের কমপক্ষে ৩০ দিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
৩.৩ আপত্তি
ভোটার তালিকার বিরুদ্ধে ৭ দিনের মধ্যে আপত্তি দাখিল করা যাবে।
৪. Director নির্বাচন
৪.১ National Election
সকল বৈধ সদস্য Bangladesh Board of Directors-এর ৩১ জন Director নির্বাচন করবেন।
৪.২ Voting System
সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রথম ৩১ জন Director নির্বাচিত হবেন।
৪.৩ Tie Vote
সমান ভোটপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পুনঃভোট অনুষ্ঠিত হবে।
৫. University Chapter Election
৫.১ Director নির্বাচন
University Chapter-এর সদস্যগণ ৭ থেকে ১৫ জন Director নির্বাচন করবেন।
৫.২ Voting System
সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীগণ Director নির্বাচিত হবেন।
৬. Country Chapter Election
৬.১ Director নির্বাচন
Country Chapter-এর সদস্যগণ ৭ থেকে ১৫ জন Director নির্বাচন করবেন।
৬.২ Voting System
সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীগণ Director নির্বাচিত হবেন।
৭. Nomination
৭.১ যোগ্যতা
1প্রার্থীকে—
- বৈধ সদস্য হতে হবে।
- সদস্যপদ সক্রিয় থাকতে হবে।
- শাস্তিমূলক ব্যবস্থার অধীন থাকা যাবে না।
৭.২ Nomination Form
Election Commission নির্ধারিত Form-এ আবেদন করতে হবে।
৭.৩ Proposer ও Seconder
প্রতিটি প্রার্থীর জন্য:
- ১ জন Proposer
- ১ জন Seconder
থাকতে হবে।
৮. Campaign Rules
৮.১ আচরণবিধি
প্রার্থী—
- ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না।
- মিথ্যা তথ্য প্রচার করতে পারবেন না।
- ঘুষ বা আর্থিক প্রলোভন দিতে পারবেন না।
- ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে পারবেন না।
৮.২ ডিজিটাল প্রচারণা
1Website, Email, SMS, Social Media এবং Online Platform ব্যবহার করা যাবে।
৯. Voting Methods
1নির্বাচন—
- Physical Voting
- Online Voting
- Hybrid Voting
যেকোনো পদ্ধতিতে অনুষ্ঠিত হতে পারে।
১০. Result Declaration
Election Commission ফলাফল ঘোষণা করবে।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত Director-গণ দায়িত্ব গ্রহণ করবেন।
১১. Executive Committee Election
১১.১ Bangladesh Executive Committee
Bangladesh Board of Directors নির্বাচিত হওয়ার ৩০ দিনের মধ্যে নিজেদের মধ্য থেকে Executive Committee নির্বাচন করবে।
১১.২ ভোট পদ্ধতি
1গোপন ব্যালটে ভোট হবে।
১১.৩ President নির্বাচন
1Board of Directors-এর সদস্যদের ভোটে President নির্বাচিত হবেন।
১১.৪ অন্যান্য পদ
1President নির্বাচনের পর Board of Directors নিম্নলিখিত পদসমূহ নির্বাচন করবে:
- Senior Vice President
- Vice President
- Secretary General
- Joint Secretary General
- Treasurer
- Organizing Secretary
- Membership Secretary
- International Affairs Secretary
- Research, Innovation & Strategic Development Secretary
- IT & Digital Transformation Secretary
- Public Relations & Media Secretary
১২. Chapter Executive Election
১২.১ University Chapter
University Board of Directors নিজেদের মধ্য থেকে Executive Committee নির্বাচন করবে।
১২.২ Country Chapter
Country Board of Directors নিজেদের মধ্য থেকে Executive Committee নির্বাচন করবে।
১৩. No Confidence Motion
১৩.১ Executive Removal
Board of Directors-এর দুই-তৃতীয়াংশ (২/৩) ভোটে Executive Committee-এর যেকোনো সদস্যকে অপসারণ করা যাবে।
১৩.২ পুনঃনির্বাচন
অপসারণের ৩০ দিনের মধ্যে নতুন Executive নির্বাচন করতে হবে।
১৪. Election Dispute
১৪.১ অভিযোগ
ফলাফল ঘোষণার ৭ দিনের মধ্যে অভিযোগ দাখিল করা যাবে।
১৪.২ নিষ্পত্তি
Election Commission অভিযোগ নিষ্পত্তি করবে।
১৪.৩ আপিল
Election Commission-এর সিদ্ধান্তের বিরুদ্ধে Trustee Board-এর নিকট আপিল করা যাবে।
Trustee Board-এর সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
১৫. By-Election
১৫.১ Director Vacancy
মেয়াদের অর্ধেকের বেশি সময় অবশিষ্ট থাকলে By-Election অনুষ্ঠিত হবে।
১৫.২ Vacancy Threshold
জাতীয় Board-এর ২৫% বা তার বেশি Director পদ শূন্য হলে বাধ্যতামূলক By-Election করতে হবে।
১৬. Emergency Election
জরুরি পরিস্থিতিতে Election Commission Trustee Board-এর অনুমোদনক্রমে সংক্ষিপ্ত নির্বাচন তফসিল ঘোষণা করতে পারবে।
১৭. Election Records
1সকল ব্যালট, ডিজিটাল ভোট, ফলাফল, Nomination এবং Election Records কমপক্ষে ৫ বছর সংরক্ষণ করতে হবে।
১৮. Future Governance & Electoral Transition
যদি PUAAB-এর মোট বৈধ সদস্য সংখ্যা ১০,০০০ (দশ হাজার) অতিক্রম করে, তবে Board of Directors-এর কমপক্ষে দুই-তৃতীয়াংশ (২/৩) সমর্থন এবং Trustee Board-এর কমপক্ষে পঁচাত্তর শতাংশ (৭৫%) অনুমোদনের মাধ্যমে সংগঠন সরাসরি সদস্যভিত্তিক ভোট পদ্ধতি থেকে Delegate Based Electoral System-এ রূপান্তরিত হতে পারবে।
এক্ষেত্রে Board of Directors একটি পৃথক Electoral Framework প্রণয়ন করবে, যা Trustee Board কর্তৃক অনুমোদিত হতে হবে।
Delegate Based Electoral System চালু হওয়ার পূর্ব পর্যন্ত সকল বৈধ সদস্য জাতীয় নির্বাচনে সরাসরি ভোট প্রদানের অধিকার ভোগ করবেন।
Delegate Based Electoral System চালু হওয়ার পর University Chapter, Country Chapter এবং অন্যান্য অনুমোদিত সাংগঠনিক ইউনিট হতে নির্বাচিত বা মনোনীত প্রতিনিধি (Delegate) জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন।
কোনো Electoral Transition-এর ফলে বিদ্যমান সদস্যদের সাংগঠনিক সদস্যপদ বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না।